সদস্য হোন
সদস্য হোন

গণভোট বাস্তবায়নে দেশব্যাপী গণ‌আন্দোলন গড়ে তোলা হবে —মাওলানা মামুনুল হক

by Saifullah

গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ এপ্রিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর-এর উদ্যোগে গতকাল (১৫ এপ্রিল-২০২৬) মোহাম্মদপুর সাত মসজিদ চত্বরে দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা মহানগর উত্তর-এর সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজীর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মিসবাহ’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরে মজলিস আল্লামা মামুনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক গণভোটের প্রেক্ষাপট ও এর অনিবার্য প্রয়োজনীয়তা সুস্পষ্টভাবে তুলে ধরেন। তিনি বলেন, গণভোট এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর এটি একটি কার্যকর ও গ্রহণযোগ্য পদ্ধতি। তিনি দৃঢ়ভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যেন গণভোট নিয়ে কোনো ধরনের কাটছাঁট, টালবাহানা বা প্রহসনের আশ্রয় নিতে না পারে সেজন্য সর্বস্তরের জনগণকে সচেতন, সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

তিনি আরও বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস শুরু থেকেই গণভোটের পক্ষে সুস্পষ্ট ও নীতিগত অবস্থান গ্রহণ করেছে। এই দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দল রাজপথে থেকে সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাবে। গণভোট বাস্তবায়নে দেশব্যাপী গণ‌আন্দোলন গড়ে তোলা হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর-এর সহ-সভাপতি মাওলানা এহছানুল হক ও ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর-এর সহ-সভাপতি মাওলানা কামাল উদ্দিন ফারুকী, মাওলানা আবুল কাশেম মিয়াজী ও মাওলানা আব্দুল কাদের সিরাজী; সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ নাটোরী; সাংগঠনিক সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ আমিন; প্রচার সম্পাদক মাওলানা নুরুল আলম কাসেমী; অফিস সম্পাদক মাওলানা এইচ এম খোকন; নির্বাহী সদস্য মাওলানা নাঈমুল হক আজিজী, মাওলানা ওবায়দুল্লাহ বিন আব্দুল হাই, সহপ্রচার সম্পাদক মাওলানা জারীর আহমাদ এবং হযরত শাইখুল হাদিস (রাহিমাহুল্লাহ)-এর কনিষ্ঠ সাহেবজাদা মাওলানা মাসরুরুল হক।

সভায় ঢাকা মহানগর উত্তর-এর আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ডের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

আসন্ন গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে সভায় ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এবং সর্বস্তরের নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।

বার্তা প্রেরক

আশরাফুল ইসলাম সাদ

প্রেস সচিব, আমীরে মজলিস আল্লামা মামুনুল হক

01970442912

এ জাতীয় আরো সংবাদ