সদস্য হোন
সদস্য হোন

দুর্গাপূজা ঘিরে রাষ্ট্রপতি ও মন্ত্রীদের বক্তব্য ইসলামের আকিদার সঙ্গে সাংঘর্ষিক -মাওলানা জালালুদ্দীন আহমদ

by Saifullah

হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতি, মন্ত্রী ও সরকারের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির বক্তব্যে ইসলামের মৌলিক আকিদার সঙ্গে সাংঘর্ষিক অবস্থান প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
তিনি বলেন, অন্য ধর্মাবলম্বীদের অধিকার ও ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব; কিন্তু সম্প্রীতির নামে ইসলামের মৌলিক বিশ্বাসের সঙ্গে আপস করার সুযোগ নেই। বিশেষ করে রাষ্ট্রপতির বক্তব্যে মুসলমানদের ঈমানি মূল্যবোধে আঘাত করেছে। রাষ্ট্রপতিকে অবিলম্বে বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে এবং তা প্রত্যাহার করতে হবে।
আজ মঙ্গলবার (২০অক্টোবর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস ধর্মীয় বিদ্বেষ সমর্থন করে না। তবে অন্য ধর্মের বিশ্বাসকে ইসলামের দৃষ্টিতে সত্য বলে স্বীকৃতি দেওয়া এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এক বিষয় নয়। এই পার্থক্য উপেক্ষা করে রাজনৈতিক বক্তব্য দেওয়া মুসলমানদের ঈমানি অনুভূতিতে আঘাত করার শামীল।
তিনি বলেন, জনগণের ধর্মীয় অনুভূতি ও জাতীয় আকাঙ্ক্ষাকে উপেক্ষা করার পরিণতি থেকে রাজনৈতিক নেতৃত্বের শিক্ষা নেওয়া উচিত। মুসলমানদের ঈমান ও আকিদাকে রাজনৈতিক সুবিধার বিবেচনায় উপেক্ষা করে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়।
তিনি রাষ্ট্রপতিসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের বিতর্কিত বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা এবং ধর্মীয় বিষয়ে দায়িত্বশীল অবস্থান গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে সব ধর্মাবলম্বীর নাগরিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার দাবি জানান।
বার্তা প্রেরক
(হাসান জুনাইদ)
প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক
বাংলাদেশ খেলাফত মজলিস

এ জাতীয় আরো সংবাদ