সদস্য হোন
সদস্য হোন

প্রেস বিজ্ঞপ্তি

আমীরে মজলিস মাওলানা মামুনুল হক এর সঙ্গে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের একান্ত বৈঠক

by Saifullah

আজ ১২ জানুয়ারি, সোমবার দুপুর ২টায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

মোহাম্মদপুরস্থ আমীরে মজলিসের ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষ করে চলমান ১১ দলীয় সমঝোতার কৌশল নির্ধারণ, পারস্পরিক বোঝাপড়া জোরদার করা এবং সমন্বিত রাজনৈতিক উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে।

 

বৈঠকে জাতীয় স্বার্থ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনআকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে একীভূত রাজনৈতিক অবস্থান গড়ে তোলা এবং গণভোটে “হ্যা” এর পক্ষে জনমত গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

 

বার্তা প্রেরক

হাসান জুনাইদ

প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক

বাংলাদেশ খেলাফত মজলিস

এ জাতীয় আরো সংবাদ