৪
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঢাকা–রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের লংমার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, নায়েবে আমীর মাওলানা মাবুবুল হক, মাওলানা কোরবান আলী কাসেমী, যুগ্ম-মহাসচিব মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা মুহাম্মদ ফয়সল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, আইন বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ আহমদ, যুব মজলিস সভাপতি জাহিদুজ্জামান, খেলাফত ছাত্র মজলিসের সভাপতি আব্দুল আজীজ।
বার্তা প্রেরক
(হাসান জুনাইদ)
প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক
বাংলাদেশ খেলাফত মজলিস