সদস্য হোন
সদস্য হোন

ময়মনসিংহে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

by Saifullah

ময়মনসিংহে বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) ময়মনসিংহ পশ্চিম, পূর্ব জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪ এপ্রিল ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল বুধবার বাদ মাগরিব এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি মুহাম্মদুল্লা এমপি এবং কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

ময়মনসিংহ পশ্চিম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করীমের পরিচালনায় এবং মুফতি সারোয়ার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ২৪ এপ্রিলের মহাসমাবেশকে সফল করতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সমন্বয় জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ময়মনসিংহ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক মহাসমাবেশে অংশগ্রহণ করবেন। তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, গণআন্দোলনের মাধ্যমে দাবি আদায় করেই ঘরে ফিরবেন, ইনশাআল্লাহ।

এ জাতীয় আরো সংবাদ