১২
বাংলাদেশ খেলাফত মজলিস পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আজ রবিবার (১৯ জুলাই) বাদ মাগরিব জেলা কার্যালয়ে জেলা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা আব্বাস আলী এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল্লাহ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি নুর মোহাম্মদ আজিজী এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় তত্ত্বাবধায়ক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম।
