ঢাকা–১৮ আসনের উত্তরা ৪নং সেক্টর, জসিমউদ্দীন রোড ও আশপাশের জনবহুল এলাকায় আজ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিকশা মার্কা নিয়ে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ।
কারা নির্যাতিত মজলুম আলেম, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা–১৮ আসনে দলীয় মনোনীত প্রার্থী মুফতি নেয়ামতুল্লাহ আমিন মাগরিবের নামাজ শেষে গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন। তিনি ৫০নং ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ আজমপুর, জামতলা কাঁচাবাজার, উত্তরা ৪ ও ১নং সেক্টরের আশপাশের মার্কেট, ব্যবসাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের মাঝে ঘুরে ঘুরে রিকশা মার্কার পক্ষে সমর্থন কামনা করেন।
গণমানুষের দোরগোড়ায় গিয়ে এদিন তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দুর্নীতি–দুঃশাসনের বিরুদ্ধে জনগণের শক্ত অবস্থান, এবং ইসলামী মূল্যবোধভিত্তিক ন্যায়–সুশাসন প্রতিষ্ঠার প্রত্যয়ে রিকশা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
