সদস্য হোন
সদস্য হোন

পুটিয়া ইউনিয়নে বিকেএম মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আদর্শ, শান্তিপূর্ণ ও জনবান্ধব ইউনিয়ন গড়তে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস পুটিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ডের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

by Saifullah
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে পুটিয়া ইউনিয়নের কারারচর এলাকায় আয়োজিত সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন প্রবীণ ব্যক্তিত্ব মোহাম্মদ হাফিজুদ্দীন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি আনোয়ার মাহমুদ, জেলা সহসাধারণ সম্পাদক মুফতি ওয়ালীউল্লাহ ও মাওলানা আব্দুর রাজ্জাক কাসেমী।
সভায় বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত পুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আরিফুল হকের প্রতি সমর্থন জানিয়ে তাঁকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
সভায় আরও উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা সহসভাপতি কারী সানাউল্লাহ, যুব মজলিস জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজ, শিবপুর উপজেলা সভাপতি মুফতি রহমতুল্লাহ, কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ উবায়দুল হক, ৯নং ওয়ার্ড সভাপতি মাওলানা শরিফুল ইসলাম ও ৫নং ওয়ার্ড সভাপতি কারী আশরাফ আলী প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ