২
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জেলা শাখার সভাপতি হুমায়ূন আহমেদ তুষারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় দপ্তর ও প্রকাশনা সম্পাদক জাহিদ আবরার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আরিফুজ্জামান ও সাবেক সভাপতি মুফতী নজরুল ইসলাম রাহমানী।
