৩
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব চট্টগ্রামের প্রাচীন এদারা ঝাউতলা মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইলের সভাপতিত্বে এবং মহানগর সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আলী ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা নাসিরউদ্দীন মুনির, চট্টগ্রাম উত্তর জেলা-সভাপতি মাওলানা জাফরুল্লাহ নিজামী প্রমূখ।
সভায় আগামী ২৫ সেপ্টেম্বরের নাগরিক সমাবেশকে সফল ও সুশৃঙ্খল করার লক্ষ্যে নেতৃবৃন্দের পরামর্শ গ্রহণ করা হয়। সাধারণ নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আয়োজিত এ সমাবেশে মহানগরের সর্বস্তরের জনশক্তিকে সর্বাত্মকভাবে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।
সমাবেশে গণমানুষের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে ১৬টি থানার প্রতিটি ওয়ার্ডে প্রচারণা জোরদার, সর্বস্তরের ওলামায়ে কেরাম, সচেতন নাগরিক ও যুবসমাজকে সম্পৃক্তকরণ এবং সুবিশাল উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সভা থেকে ২৫ সেপ্টেম্বরের নাগরিক সমাবেশকে সুশৃঙ্খল, সুসংগঠিত ও সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে প্রয়োজনীয় সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করা হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আগামী ২৫ সেপ্টেম্বর চট্টগ্রামের নাগরিক সমাবেশ গণমানুষের ব্যাপক অংশগ্রহণে মহাসমাবেশে রূপ নেবে—ইনশাআল্লাহ।
বার্তা প্রেরক
মুহাম্মদ জাহেদ হাসান
প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক
বাংলাদেশ খেলাফত মজলিস, চট্টগ্রাম মহানগর