২
বাংলাদেশ খেলাফত মজলিস কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা মোহাম্মদ মোবারক হোসেনের সভাপতিত্বে বাজরা বাসস্ট্যান্ডের বিকেএম কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আতাউল্লাহ আমিন যুগ্ম মহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মহসিনুল করিম সভাপতি কুলিয়ারচর উপজেলা শাখা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাফেজ মাওলানা ইব্রাহিম, ক্বারী ইকবাল হোসেন হাবিবি, মুফতি আব্দুস সবুর খান,মুফতি মুস্তাফিজুর রহমান মুরসালিন, মাওলানা ওসমান গনি, মাওলানা হাফিজুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
