সদস্য হোন
সদস্য হোন

লক্ষ্মীপুরে নাগরিক সমাবেশ বাস্তবায়নে আলোচনা সভা

by Saifullah
আগামী ১৩ অক্টোবর বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর লক্ষ্মীপুর জেলা সফর উপলক্ষে নাগরিক সমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা সভাপতি মাওলানা লোকমান সাহেব, সেক্রেটারি শায়খুল হাদীস মাওলানা বেলায়েত সাহেব, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আমীরে মজলিসের আগমন উপলক্ষে আয়োজিত নাগরিক সমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, প্রচার-প্রচারণা ও সার্বিক বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এ জাতীয় আরো সংবাদ