দেবহাটা, সাতক্ষীরা | ১৬ জুন ২০২৫
বাংলাদেশ খেলাফত মজলিস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এক দায়িত্বশীল সভা আজ দেবহাটায় অনুষ্ঠিত হয়েছে। জেলা শাখার সভাপতি মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা জায়েদ আব্দুল্লাহর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা শরীফ সাইদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হাফেজ শহীদুল ইসলাম এবং যুব মজলিস কেন্দ্রীয় মজলিসে খাসের সদস্য ও খুলনা জেলা শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শাখার সহসভাপতি হাফেজ মাওলানা আশরাফুজ্জামান, মাওলানা আবু বকরসহ বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ ও দায়িত্বশীলগণ।
দায়িত্বশীলদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। বক্তারা বলেন, ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের কোনো বিকল্প নেই। এজন্য প্রত্যেককে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
সাতক্ষীরায় বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
১.০K