সদস্য হোন
সদস্য হোন

আইআরআই-এর স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ খেলাফত মজলিসের অংশগ্রহণ।।

by Saifullah
ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান International Republican Institute (IRI)-এর উদ্যোগে রাজধানীর গুলশানের হোটেল বেঙ্গল ব্লুবেরিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশগ্রহণে দিনব্যাপী “IRI Local Government Election Campaign Training Program” অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৫ আগষ্ট) অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনী কৌশল, গণসংযোগ, প্রচার-প্রচারণা, স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, ডিজিটাল মাধ্যমের ব্যবহার, তথ্যের সত্যতা ও আইনি স্বচ্ছতাসহ নির্বাচনী প্রচারণার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রজেক্টর উপস্থাপনার মাধ্যমে IRI-এর সংশ্লিষ্ট প্রশিক্ষক ও বাংলাদেশি প্রতিনিধিরা বিষয়গুলো তুলে ধরেন। তাঁদের তথ্যবহুল ও সাবলীল উপস্থাপনা অংশগ্রহণকারীদের জন্য ছিল অত্যন্ত শিক্ষণীয় ও কার্যকর।
প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে অংশগ্রহণ করেন—
▪️ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এম. ফয়সাল আহমদ
▪️ কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ
▪️ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকী
▪️ আমীরে মজলিসের পররাষ্ট্র বিষয়ক সচিব জনাব ফরিদ খান
কর্মশালায় স্থানীয় জনগণের সমস্যা ও প্রত্যাশা চিহ্নিত করে অগ্রাধিকারভিত্তিক ইস্যু নির্ধারণ, বড় সমাবেশের পাশাপাশি উঠান বৈঠক ও সরাসরি গণসংযোগ, লিফলেট-এসএমএস-ভয়েস কল ও ফেসবুকসহ বিভিন্ন প্রচারমাধ্যমের কার্যকর ব্যবহার এবং ভুয়া তথ্য পরিহার করে সত্যনিষ্ঠ ও স্বচ্ছ প্রচারণার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা মূল্যায়ন ও জরিপ ফরম পূরণ করেন এবং তাঁদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ