৫
টানা ও অনবরত বৃষ্টিতে রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ঢাকা মহানগর উত্তর।
সংগঠনের উদ্যোগে পানিবন্দি পরিবারগুলোর মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের মানবিক ও সামাজিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে মানুষের সেবায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ঢাকা মহানগর উত্তর কাজ করে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা জাকারিয়া আল ফারুকী, সহ সভাপতি মাওলানা সাজিদুর রহমান সায়েম, বাইতুল মাল সম্পাদক মুহাম্মদ বেলাল হোসেন, অফিস সম্পাদক মুহাম্মদ সামিউল্লাহ শ্যামল, আদাবর শাখার সহ-সভাপতি মোঃ মুস্তাকিম বিল্লাহ সহ আদাবর শাখার বিভিন্ন দায়িত্বশীল ও মহল্লার তাওহীদী জনতা।