সদস্য হোন
সদস্য হোন

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

by Saifullah

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় উদ্যোগে রাজধানীর দারুল খিলাফাহ মিলনায়তনে জুলাই অভ্যুত্থানসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা ও দোয়া পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রিন্সিপাল রাকিবুল ইসলাম, সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ হাবিবুল্লাহ মিসবাহ ও মুহাম্মাদ দিদারুল ইসলামসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।

এ জাতীয় আরো সংবাদ