সদস্য হোন
সদস্য হোন

জুলাই শহীদদের স্মরণে খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের ইফতার মাহফিল ও কোরআন খতম অনুষ্ঠিত

by Saifullah

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে ঘাটারচর তাগলীবে দ্বীন মারকাযে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় রোজার ইফতার মাহফিল ও পবিত্র কোরআন খতম কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পশ্চিমের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহ-সভাপতি মাওলানা জয়নুল আবেদীন। আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিমের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, জনশক্তি ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ