সদস্য হোন
সদস্য হোন

বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলা শাখার শূরা সদস্যদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

by Saifullah

নরসিংদী: বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলা শাখার শূরা সদস্যদের এক গুরুত্বপূর্ণ সভা আজ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা আব্দুন নূর। সভা পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস শেরপুরী।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আতহার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ওয়ালি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুফতি আনোয়ার মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রাসূলপুরী, সহ-সমাজকল্যাণ সম্পাদক হাফেজ কারী ছানাউল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, সহ-অফিস সম্পাদক মাওলানা কারী ফখরুল ইসলাম, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুল্লাহ আজিজ, নির্বাহী সদস্য মাওলানা মামুন বিল্লাহ মাহমুদী, মাওলানা আজিজুর রহমান নাসিম, মাওলানা নাসির উদ্দিনসহ জেলা শাখার শূরা সদস্যবৃন্দ ও অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে আগামী দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন, তৃণমূল পর্যায়ে দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ ঐক্য, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যন্ত বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ জাতীয় আরো সংবাদ