সদস্য হোন
সদস্য হোন

ডেমরা থানায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

by Saifullah

বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখার আওতাধীন ডেমরা থানা শাখার উদ্যোগে নির্বাচিত সদস্যদের নিয়ে এক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাহসী, নিষ্ঠাবান, দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণ সভার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ সভায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতী নূর মুহাম্মদ আজিজী। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুফতী ছানাউল্লাহ আমিনী, সহ-সভাপতি মুফতী আনিসুর রহমান কাসেমী, সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা রাকিবুল ইসলাম, প্রশিক্ষক মাওলানা জহিরুল ইসলাম, ডেমরা থানা শাখার সহ-সভাপতি মুফতী আনিসুর রহমান মুন্সীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ জাতীয় আরো সংবাদ