সদস্য হোন
সদস্য হোন

আমীরে মজলিসের সঙ্গে বগুড়া জেলা শাখার দায়িত্বশীলদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

by Saifullah

আজ বাদ জোহর বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক-এর সঙ্গে দলের বগুড়া জেলা শাখার নির্বাহী পরিষদের দায়িত্বশীলদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর মুহাম্মাদপুরে আমীরে মজলিসের কার্যালয়ে আয়োজিত এ সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি তৎপরতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম এবং কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

এছাড়া বগুড়া জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা এহসানুল হক, সাধারণ সম্পাদক মাওলানা মামুন রাহমানীসহ জেলা শাখার অন্যান্য দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ