২
জাতীয় সংসদে বিএনপির এমপি খন্দকার আবু আশফাক কর্তৃক আল্লামা মামুনুল হকের নামে প্রদত্ত অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস শিবপুর উপজেলা শাখার উদ্যোগে আজ রাত ৯টায় শিবপুরের ইটাখোলায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস শিবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল বাসেত কাসেমী এবং অনুষ্ঠান পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক এবং গত সংসদ নির্বাচনে রিকশা মার্কার প্রার্থী প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আনোয়ার মাহমুদ।
আরো উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা সহসভাপতি কারী সানাউল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হুসাইন রসুলপুরী, যুব মজলিস জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজ, শিবপুর উপজেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা রহমতুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস সাধারচর ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশীদ প্রমুখ।