৭
জাতীয় সংসদে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে প্রদত্ত বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের বিভিন্ন শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) দেশের বিভিন্ন স্থানে নির্ধারিত সময়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচির স্থান ও সময়সূচি নিম্নরূপ—
১. রাত ৯:০০টা — বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগরের উদ্যোগে, বায়তুল মোকাররম উত্তর গেইট।
২. রাত ৯:০০টা — বাংলাদেশ খেলাফত মজলিস মোহাম্মদপুর থানা শাখার উদ্যোগে, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড।
৩. রাত ৯:০০টা — বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস উত্তরা পূর্ব থানা শাখার উদ্যোগে, উত্তরা ৪ নম্বর সেক্টর।
৪. রাত ৮:৪৫ মিনিট — বাংলাদেশ খেলাফত মজলিস শিবপুর উপজেলা শাখার উদ্যোগে, ইটাখোলা মোড়।
৫. রাত ৯:০০টা — বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরের উদ্যোগে, জি.ই.সি মোড়।
৬. রাত ৯:০০টা — বাংলাদেশ খেলাফত মজলিস বাড্ডা থানা শাখার উদ্যোগে, ১০০ ফিট এলাকা।
৭. বাদ এশা — বাংলাদেশ খেলাফত যুব মজলিস চৌমুহনী শহর শাখার উদ্যোগে, নোয়াখালী চৌমুহনী রেজিস্ট্রার মসজিদ থেকে।
৮. রাত ৯.৩০ মিনিট — বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগরের উদ্যোগে টেকনিক্যাল মোড়।
৯. রাত ৯.৩০ মিনিট — বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে বাসস্ট্যান্ড গোল চত্বর
১০. আগামীকাল ১৯ জুন শুক্রবার বাদ জুমা— বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পূর্বের উদ্যোগে বায়তুল মোকাররম উত্তর গেইট
১১. আগামীকাল বাদ আসর— বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ভোলা জেলা উত্তরের উদ্যোগে হাটখোলা বাজার
এছাড়াও দেশের বিভিন্ন জেলা ও মহানগর শাখায় একই দাবিতে বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি চলছে।
সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।