সদস্য হোন
সদস্য হোন

কাতারের সাবেক আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন

by Saifullah
কাতারের সাবেক আমীর এবং বর্তমান আমীর শেখ তামিম বিন হামাদ আল থানি-এর সম্মানিত পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা জানাতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক আজ (১৪ জুলাই) ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসে গিয়ে সংরক্ষিত শোকবইয়ে স্বাক্ষর করেন।
এ সময় বাংলাদেশে নিযুক্ত কাতারের মান্যবর রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং কাতারের রাজপরিবার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা গ্রহণ করেন।
শোকবার্তায় আল্লামা মামুনুল হক মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানি-এর রূহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার নিকট তাঁর জন্য জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করেন। একই সঙ্গে তিনি কাতারের বর্তমান আমীর, শোকসন্তপ্ত রাজপরিবার, সরকার ও সর্বস্তরের জনগণের প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করেন।

এ জাতীয় আরো সংবাদ