সদস্য হোন
সদস্য হোন

কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

by Saifullah
আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় নির্ধারণে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখা।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জেলা শাখার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সহসভাপতি ও জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা আব্দুল মুমিন শের জাহান। সভা পরিচালনা করেন কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সহসভাপতি মাওলানা আশরাফ আলী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
এতে আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সহসভাপতি মাওলানা সৈয়দ আবু সায়েম, সহসাধারণ সম্পাদক উসমান গণী কাগজীসহ জেলা শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলা শাখার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফজলুর রহমান বলেন, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য মাঠ পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে। আগামী স্থানীয় নির্বাচনে জনগণের সেবার মাধ্যমে দলের আদর্শকে তুলে ধরতে হবে।
সভায় আগামী স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ, সাংগঠনিক প্রস্তুতি ও মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়।

এ জাতীয় আরো সংবাদ