১২
সাত বছর বয়সী শিশু রামিসার ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস, কুমারখালী থানা শাখার উদ্যোগে কুমারখালী বাস স্ট্যান্ডে এক মানববন্ধন ও গণবিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শাব্বির আহমদ আযহারী, কুমারখালী থানা শাখার সভাপতি মুফতি সাইফুল্লাহ খালিদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলে নূর ডিকো, থানা যুব মজলিসের সভাপতি মাওলানা আবু নাঈমসহ স্থানীয় নেতৃবৃন্দ।