সদস্য হোন
সদস্য হোন

গণসমাবেশ সফল করতে কেন্দ্রীয় কার্যালয়ে বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

by Saifullah

আগামী ২৪ এপ্রিল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য গণভোটের রায় কার্যকর করার দাবীতে গণসমাবেশ সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ বাস্তবায়ন কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গণ-সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সমাবেশের সার্বিক প্রস্তুতি, কর্মপরিকল্পনা এবং দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ সমাবেশকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সর্বস্তরের নেতাকর্মীদের সর্বোচ্চ আন্তরিকতা ও অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মাওলানা কুরবান আলী, যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা আবু সাঈদ নোমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূইয়া, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন রাজি, দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী এবং ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মাদ আব্দুল আব্দুল আজিজ প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ