৩৩
বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগর ও জেলা শাখার দায়িত্বশীলদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ আগস্ট বুধবার সকাল ১০টায় বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগরের অস্থায়ী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়েতুল্লাহ হাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
বৈঠকে আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশন, জেলার উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের কার্যক্রম দ্রুত সম্পন্ন করে কেন্দ্রে তালিকা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
জেলা সভাপতি মাওলানা মাসউদুর রহমানের সভাপতিত্বে এবং মহানগর সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী নিজামুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি মুফতি সাদিকুর রহমান হবিগঞ্জী, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মুর্শেদ কামাল চৌধুরী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মালেক আজাদ, মাওলানা আহমদ উল্লাহ শাকিব, মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ ক্বারী আনোয়ার হোসাইন, মুফতি মাহবুব আশরাফী, মাওলানা আনসারুল হক মিজানসহ মহানগর ও জেলা পর্যায়ের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।