সদস্য হোন
সদস্য হোন

গাজীপুর মহানগরীর সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত

by Saifullah
বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগরীর উদ্যোগে নির্বাচিত সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ আগস্ট শনিবার সকাল ১০টা থেকে এ প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়। এতে দারসুল কুরআন পেশ করেন বিশিষ্ট লেখক ও আলোচক মাওলানা আলী হাসান তৈয়্যব।
প্রশিক্ষণ মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম ও কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
প্রশিক্ষণ মজলিসে লিখিত পরীক্ষা, প্রশ্নোত্তর পর্ব, পুরস্কার বিতরণ, এহতেসাব ও হেদায়েতি বক্তব্য অন্তর্ভুক্ত ছিল।
মহানগরীর সিনিয়র সহ-সভাপতি মুফতি ফারুক আহমদ নোমানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে হেদায়েতি বক্তব্য প্রদান করেন চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি আবু নাঈম কাসেমী।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোর্শেদ কামাল চৌধুরীসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী প্রশিক্ষণ মজলিসের সমাপ্তি ঘোষণা করা হয়।
 

এ জাতীয় আরো সংবাদ