সদস্য হোন
সদস্য হোন

জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না — যুব মজলিস

by Saifullah
আজ ৩১ জুলাই, শুক্রবার বাদ জুমা, জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় অতিক্রম করে নাইটিঙ্গেল মোড় প্রদক্ষিণ করে পুনরায় পল্টন মোড়ে এসে সভাপতির বক্তব্যে ও দোয়ার মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান বলেন, “জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না। আমরা জানি, ২০২৪ সালে ছাত্র-জনতা রাজপথে নেমে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল। অসংখ্য শহীদদের রক্ত ও আহতদের আত্মত্যাগের বিনিময়ে দেশের রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি হয়েছে। যারা আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন, তাদের সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হবে। জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। শহীদদের রক্তের সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা জাতি মেনে নেবে না।”
বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান-এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক মাতুব্বর-এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হুসাইন।বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা জাকারিয়া আল-ফারুকী, ঢাকা মহানগর দক্ষিণের প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা মাসুদুর রহমান, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, প্রকাশনা বিভাগের সম্পাদক রাশিদুল ইসলাম, প্রচার বিভাগের সম্পাদক হাফেজ আল-আমিন, অফিস বিভাগের সম্পাদক মাওলানা রায়হান মাহমুদ, মজলিসে আমেলার সদস্য মাওলানা মাহমুদ হাসান, মাসুদুর রহমান মাসুম, সাইফুল ইসলাম লিটন, জসিম উদ্দীন ও সাইদুল ইসলামসহ মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা।

এ জাতীয় আরো সংবাদ