৬ মে’২৬, ঢাকা: বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ২০১৩ এর ৫ মে সংগঠিত শাপলা গণহত্যার উপরে ‘শাপলা শহীদচিত্র: অদেখা সত্যের ফ্রেম’ শীর্ষক দুইদিন ব্যাপী চিত্র প্রদর্শনী বিকাল পাঁচটায় পরিদর্শনে আসেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাকিম।
পরিদর্শন শেষে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে ২০১৩ সালে যে গণহত্যা ফ্যাসিস্ট সরকার চালিয়েছে সেই গণহত্যা যেন দ্বিতীয়বার বাংলাদেশের মানুষ না দেখে এটাই আমাদের কামনা। আমাদের সেই সমস্ত শহীদদেরকে এবং তাদের সেই চেতনা, প্রেরণা কে জিইয়ে রাখার জন্য এ সমস্ত আয়োজন আরো অনেক বেশি হওয়া দরকার। আপনাদের এই আয়োজন শাপলাকে জিইয়ে রাখার প্রথম ধাপ আমি মনে করি।
উল্লেখ্য, গতকাল (৫ মে’২০২৬) বিকেল তিনটায় রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক প্রদর্শনী উদ্বোধন করেন।