৪২
আজ ফরিদপুর জেলার সদরপুর, ভাঙ্গা, নগরকান্দা ও সালথা উপজেলায় ধারাবাহিকভাবে এসব পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা, যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাই, নির্বাচনী প্রস্তুতি এবং সার্বিক নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মুফতী শরাফত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, সহ-সভাপতি মাওলানা সোবহান মাহমুদ, জেলা সেক্রেটারি মাওলানা আবু নাছির, সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজানুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ সকাল ১০টায় সদরপুর, দুপুর ১২টায় ভাঙ্গা, দুপুর ২টায় নগরকান্দা এবং বিকেল ৪টায় সালথা উপজেলা সফর করে দায়িত্বশীলদের সঙ্গে পৃথক পরামর্শ সভায় অংশগ্রহণ করেন।
সভায় নেতৃবৃন্দ আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং যোগ্য ও জনবান্ধব প্রার্থী নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন।