সদস্য হোন
সদস্য হোন

ফেনীতে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

by Saifullah

ফেনী, ২১ মে: বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) ফেনী জেলা শাখার উদ্যোগে আজ জেলা কার্যালয়ে এক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শাখার সভাপতি মাওলানা নাজমুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা ক্বারি আবু বকর-এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক ও আদর্শিক বিষয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান। তিনি দায়িত্বশীলদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

প্রশিক্ষণ সভায় বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান এবং ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা নাজমুল আলম।

এসময় মদিনা মনোয়ারা শাখার সাধারণ সম্পাদক জনাব ইয়াসিন আরাফাত মিতুলসহ জেলা ও বিভিন্ন শাখার দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ