৩
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন শাখার উদ্যোগে বাংলাদেশ খেলাফত মজলিসের এক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন সভাপতি মাওলানা শওকত উসমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা শওকত আলী মাসুমের পরিচালনায় পুটিয়া বাজার সংলগ্ন ছাপড়া মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সদস্য মাওলানা শাহ আকরাম আলী (ধলা হুজুর) হাফিজাহুল্লাহ। তিনি সংগঠনের আদর্শ, লক্ষ্য-উদ্দেশ্য এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালথা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুস শাকুর, সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন এবং প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মুহাম্মাদ বশির আহমাদ।
এ সময় উপস্থিত ছিলেন আটঘর ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান, মাওলানা সাজ্জাদুর রহমান, মাওলানা মুহাম্মাদ আলী খান, মুহাম্মাদ আব্দুল বাতেন মৃধা, সাধারণ সম্পাদক মাওলানা শওকত আলী মাসুম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম খান, সহ-সাংগঠনিক সম্পাদক ক্বারী আলমগীর হোসাইন এবং বাইতুলমাল সম্পাদক ক্বারী সেলিম হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মোল্লা হাবিবুর রহমান, সালথা থানা শাখার সহ-সভাপতি মাওলানা সালাউদ্দিন সিদ্দিক, ইউনিয়ন সভাপতি মাওলানা খায়রুজ্জামান, সহ-সভাপতি মাওলানা শাহ আলম, সংগঠন সম্পাদক মাওলানা জাকির হোসাইনসহ বাংলাদেশ খেলাফত মজলিস সালথা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।