৪
বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল করিম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতী ইলিয়াস কাসেমী-এর পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, সহ-সভাপতি মাওলানা আব্দুল মুমিন শের জাহান ও মাওলানা সৈয়দ আবু সায়েম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা উসমান গণী কাগজী, মাওলানা আব্দুল কাদির আল আমিন, মাওলানা আসাদুল্লাহ সাদীসহ জেলা মজলিসে শূরার সদস্যবৃন্দ।
অধিবেশনে জেলার ১২টি উপজেলা শাখার ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়কালের সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে প্রতিবেদনগুলোর ওপর বিস্তারিত পর্যালোচনা, মূল্যায়ন এবং আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
বার্তা প্রেরক:
মাওলানা মেসবাহুল হক
প্রচার সম্পাদক
বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা