৪
বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে ২২- ২৪জুলাই তিন দিন ব্যাপী ত্রৈমাসিক তরবিয়তী সফর যশোরের নওয়াপাড়া অবস্থিত ইহইয়াউল উলূম আল-ইসলামিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।
তরবিয়তী সফরে খুলনা জেলা ও মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন।
তরবিয়তী সফরে সংগঠনের আদর্শ, নির্ধারিত বক্তব্য, সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ, সদস্যদের আত্মশুদ্ধি ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনায় অংশ নেন যুগ্ম-মহাসচিব মাওলানা শরীফ সাইদুর রহমান, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ শহীদুল ইসলাম, মুফতী মাহফুজুর রহমান, মাওলানা মাসুম বিল্লাহ প্রমূখ।