সদস্য হোন
সদস্য হোন

বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগরীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

by Saifullah

বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগরীর উদ্যোগে গতকাল বাদ মাগরিব গাজীপুর মহানগরীর অস্থায়ী কার্যালয় জামিয়া আরাবিয়া মিলন আয়তনে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

মহানগরীর সিনিয়র সহ-সভাপতি মুফতি ফারুক আহমদ নোমানীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা মোর্শেদ কামাল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফজলুর রহমান বলেন, “ভারতের সীমান্ত হত্যা ও অবৈধ পুশইন নীতি বাংলাদেশের জন্য উদ্বেগজনক। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গে মুসলমানদের ধর্মীয় অধিকার ও কুরবানি পালনে বাধা সৃষ্টির মাধ্যমে যে বিতর্ক ও উদ্বেগ তৈরি হয়েছে, তা মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।”

তিনি দেশ ও জাতির স্বার্থে ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগরীর সহ-সভাপতি মুফতি সাদিকুর রহমান হবিগঞ্জী, সাধারণ সম্পাদক আলহাজ কাজী নিজামুদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে তরুণ ওয়ায়েজ কারী জুবায়ের আহমদ তাসরীফ।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন, টঙ্গী পূর্ব থানা সভাপতি মাওলানা তাজুল ইসলাম ফারুকী, যুব মজলিস গাজীপুর মহানগরীর সভাপতি মাওলানা রুহুল আমিন, জেলা সভাপতি মুফতি ফয়জুল্লাহ আল ফরিদী, কোনাবাড়ী থানা সভাপতি মুফতি শেখ বেলাল মাহমুদী, কাশিমপুর থানা সভাপতি মাওলানা কামরুল হাসান, সদর মেট্রো থানা সভাপতি মুফতি মাহবুব আশরাফী এবং বাসন থানা সাধারণ সম্পাদক হাফেজ কারী আনোয়ার হোসেনসহ মহানগরীর বিভিন্ন থানা শাখার দায়িত্বশীলবৃন্দ।

সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এ জাতীয় আরো সংবাদ