৩
বাংলাদেশ খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা শাখার কমিটি পুনর্গঠন করা হয়েছে।
আজ (২৫ জুন ২০২৬) বৃহস্পতিবার অনুষ্ঠিত জেলা শাখার মজলিসে শূরার অধিবেশনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে নতুন এ কমিটি গঠন করা হয়।
অধিবেশনে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী এবং কেন্দ্রীয় শূরা সদস্য মুফতি আশরাফুজ্জামান।
নবগঠিত জেলা কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা যায়েদ হাবীব।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মুফতি আব্দুর রহিম এবং বায়তুল মাল সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা নাজমুল হাসান।
এ ছাড়াও সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিবর্গকে দায়িত্ব প্রদান করা হয়েছে, যারা জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ভূমিকা রাখবেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে আন্তরিকতা, নিষ্ঠা ও ঐক্যের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তারা দলীয় সকল স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে টাঙ্গাইল জেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং ইসলামী আন্দোলনের দাওয়াত তৃণমূল পর্যায়ে অধিকতর বিস্তৃত হবে।