আজ (২০ এপ্রিল, সোমবার) বাদ এশা চালাবন কাসেমুল উলুম মাদ্রাসা মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস দক্ষিণখান থানা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়।
দক্ষিণখান থানার সভাপতি মাওলানা গাজী মাসউদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আপসকামী ও নীতিহীন অবস্থান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, গত নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস যে দৃঢ় ও আদর্শভিত্তিক অবস্থান গ্রহণ করেছিল, সেটিই ছিল গণমানুষের স্বার্থ রক্ষার একমাত্র সঠিক পথ।
তিনি বর্তমান প্রেক্ষাপটে গণসমাবেশের গুরুত্ব তুলে ধরে বলেন, হাজারো প্রাণ ও রক্তের বিনিময়ে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে ফ্যাসিবাদ বিতারিত হয়েছে, তা পুনরায় মাথাচাড়া দিতে না পারে, সেজন্য জুলাই সনদের উপর অনুষ্ঠিত গণভোটের রায় যথাযথভাবে বাস্তবায়ন করা এখন সময়ের অপরিহার্য দাবি।
বৈঠকে দক্ষিণখান থানা নির্বাহী কমিটির সদস্য ও অন্তর্গত চারটি ওয়ার্ডের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
বৈঠকে আগামী ২৪ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য গণসমাবেশ সফল করার লক্ষ্যে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়।
বৈঠকে সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা নিশ্চিত করার আহ্বান জানান।
