৬
বাংলাদেশ খেলাফত মজলিস নীলফামারী জেলা শাখার উদ্যোগে গতকাল (১২ জুলাই ২০২৬) অনুষ্ঠিত হয় জেলা কর্মী সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা।
নীলফামারী জেলা সভাপতি ক্বারী আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
