সদস্য হোন
সদস্য হোন

বাংলাদেশ খেলাফত মজলিস পিরোজপুর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

by Saifullah
আজ রবিবার (১৯ জুলাই) সকালে বাংলাদেশ খেলাফত মজলিস পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার আহ্বায়ক মাওলানা নাসিরুদ্দিন এবং পরিচালনা করেন সদস্য সচিব মাওলানা মাসুম বিল্লাহ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহপ্রশিক্ষণ সম্পাদক মুফতি নুর মোহাম্মদ আজিজী এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় তত্ত্বাবধায়ক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে নিয়মিত, পরিকল্পিত ও ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার কোনো বিকল্প নেই। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে দায়িত্বশীলদের আন্তরিকতা, ঐক্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বর্তমানে তিন দিনের সাংগঠনিক সফরে বরিশাল বিভাগে অবস্থান করছেন। এ সফরের অংশ হিসেবে তিনি পর্যায়ক্রমে বিভাগের সবগুলো জেলায় দায়িত্বশীল সভা ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেবেন।

এ জাতীয় আরো সংবাদ