৫
আজ ১৩ জুলাই, সোমবার, বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর জেলা শাখার উদ্যোগে এক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা।
সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা নুর আলম সিদ্দিকী এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী মেসবাহ।
বৈঠকে রংপুর জেলা শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।