৪
গতকাল ২২ জুলাই বৃহস্পতিবার বিকেল ৪টায় বাংলাদেশ খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার উদ্যোগে এক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা আব্দুর রহমান (মুলখানার হুযুর)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, যুগ্ম মহাসচিব মাওলানা শরিফ সাইদুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা নিয়ামতুল্লাহ কাসেমী।
এছাড়াও উপস্থিত ছিলেন নড়াইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা শরাফত হোসাইন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা আনাসুর রহমান মিনহাজসহ জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। শেষে সংগঠনের সার্বিক উন্নয়ন ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।