৪
বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের অধীনস্থ পল্টন থানা শাখার উদ্যোগে আজ বুধবার (১৫ জুলাই) বাদ এশা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত দায়িত্বশীলদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে পল্টন থানা শাখার নতুন কমিটি পুনর্গঠন করা হয়। এতে মুফতি ওয়াহিদুজ্জামান বদর সভাপতি, মাওলানা মনির হুসাইন সাধারণ সম্পাদক এবং মাওলানা হারুনুর রশিদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
দায়িত্বশীল সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম এবং সহসভাপতি মাওলানা আতিকুল্লাহ।