সদস্য হোন
সদস্য হোন

বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত আয়ূবপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইমরান হুসেনের গণসংযোগ।।

by Saifullah
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর শিবপুর উপজেলার আয়ূবপুর ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইমরান হুসেন ব্যাপক গণসংযোগ করেছেন।
আজ ২৭ জুলাই সোমবার তিনি আয়ূবপুর ইউনিয়নের ভুরভুরিয়া ও জাংগালিয়া বাজারে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়নে সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নরসিংদী জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আনোয়ার মাহমুদ, যুব মজলিস নরসিংদী জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজ, যুব মজলিস শিবপুর উপজেলা শাখার সভাপতি মুফতি রহমতুল্লাহ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা মারুফ হুসাইন, মাওলানা শাওয়াল আহমেদসহ দলীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গণসংযোগকালে স্থানীয় জনগণ চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইমরান হুসেনকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাঁর সঙ্গে মতবিনিময় করেন।

এ জাতীয় আরো সংবাদ