সদস্য হোন
সদস্য হোন

বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত

by Saifullah


বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইনের পরিচালনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা কুরবান আলী কাসেমী।

বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, শ্রমিকদের মাঝে সংগঠনের দাওয়াত ও কার্যক্রমের বিস্তৃতি ঘটানো এবং শ্রমজীবী মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব আবুল কালাম, সহ-সভাপতি মাওলানা ইসমাইল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদিক সালিম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মীর মুবাশ্বিরুদ্দীন, বাইতুলমাল সম্পাদক মাওলানা মাহদী হাসান সিকদার, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মো. মনিরুল ইসলাম মোশারফ, নির্বাহী সদস্য ড. আতাউর রহমান মিলন, নির্বাহী সদস্য হাফেজ কারী সালামত উল্লাহ, নির্বাহী সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য মাওলানা আতাউর রহমান শিবপুরী এবং নির্বাহী সদস্য মাওলানা ফয়জুর রহমান।

এ জাতীয় আরো সংবাদ