সদস্য হোন
সদস্য হোন

বিবৃতি

গাজীপুরের শ্রীপুরে ইমামের কন্যা অপহরণ: অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে—মাওলানা জালালুদ্দিন আহমাদ

by Saifullah

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ গাজীপুরের শ্রীপুরে এক মসজিদের ইমাম মাওলানা হাদিউল ইসলামের মাদরাসা-পড়ুয়া কন্যাকে দিনদুপুরে অস্ত্রের মুখে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলা ও লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

আজ ১৮ এপ্রিল, শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, প্রকাশ্য দিবালোকে এমন বর্বর ঘটনা প্রমাণ করে অপরাধীরা সম্পূর্ণ বেপরোয়া হয়ে উঠেছে। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অপহৃতাকে উদ্ধার না করা প্রশাসনিক ব্যর্থতার স্পষ্ট উদাহরণ।

মহাসচিব বলেন, স্থানীয় পর্যায়ে ছাত্রদলসহ ক্ষমতাসীন রাজনৈতিক দলের সহযোগী ও ছত্রছায়াপুষ্ট কিছু সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে জোরালো অভিযোগ রয়েছে। এসব গোষ্ঠীর রাজনৈতিক পরিচয়ের কারণে তারা বারবার দায়মুক্তি পাচ্ছে—এটি জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এবং একটি “ওপেন সিক্রেট” বাস্তবতায় পরিণত হয়েছে।

তিনি সরকার ও প্রশাসনকে কঠোর সতর্ক করে বলেন, অপরাধীদের দলীয় পরিচয় যাই হোক না কেন, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। কোনো রাজনৈতিক বিবেচনা বা প্রশাসনিক শিথিলতা যেন অপরাধীদের রক্ষা করতে না পারে—এটি রাষ্ট্রের জন্য অপরিহার্য দায়িত্ব।

তিনি অবিলম্বে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত পরিচালনা করে অপহৃতাকে দ্রুত ও নিরাপদে উদ্ধার, জড়িতদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

বার্তা প্রেরক

হাসান জুনাইদ

প্রচার সম্পাদক

বাংলাদেশ খেলাফত মজলিস

এ জাতীয় আরো সংবাদ