সদস্য হোন
সদস্য হোন

ভোলা জেলা উত্তরে স্থানীয় নির্বাচনকে সামনে রেখে বিকেএমের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলা উত্তরের বিভিন্ন উপজেলার দায়িত্বশীলদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

by Saifullah
আজ ৩১/৮/২০২৬ সোমবার ভোলা জেলা উত্তরের সদর ও দৌলতখান উপজেলায় ধারাবাহিকভাবে এসব মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাগুলোতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করা, যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাই, নির্বাচনী প্রস্তুতি এবং সার্বিক নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় তত্বাবধায়ক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব মজলিস কেন্দ্রীয় সহপ্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোল্লা মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা মাকসুদুর রহমান,সাধারণ সম্পাদক মাওলানা বেলাল হুসাইন , যুব মজলিস ভোলা জেলা উত্তরের সভাপতি মুফতি সাখাওয়াতুল্লাহ আমীনসহ জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং যোগ্য ও জনবান্ধব প্রার্থী নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন।

এ জাতীয় আরো সংবাদ