আজ মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে রাজনগর উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী হিফজুর রহমান হেলাল রাজনগরী, জেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউর রহমান, রাজনগর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুকিদ, সহ-সভাপতি মাওলানা ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মুফতী রুহুল আমীন, সদস্য মাওলানা কে. এম. আনিসুর রহমানসহ উপজেলা শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বন্যাকবলিত পরিবারের খোঁজখবর নেন, তাদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং আল্লাহ তাআলার নিকট তাদের দ্রুত দুর্ভোগমুক্তির জন্য দোয়া করেন। পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।