সদস্য হোন
সদস্য হোন

রথযাত্রা উপলক্ষে সিএমপির মতবিনিময় সভায় বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরের অংশগ্রহণ।।

by Saifullah
আজ ১৫ জুলাই হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর উদ্যোগে চট্টগ্রাম মহানগরের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ এবং প্রচার সম্পাদক মুহাম্মদ জাহেদ হাসান উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ বলেন, সমাজ ও রাষ্ট্রে শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে হলে প্রতিটি বিষয় গভীরভাবে বিশ্লেষণ করে বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যেকোনো পরিস্থিতিতে একটি মিত্র পক্ষ, একটি প্রতিপক্ষ এবং একটি সুযোগসন্ধানী তৃতীয় পক্ষ সক্রিয় থাকতে পারে, যারা বিভ্রান্তি ও অস্থিরতার সুযোগ নিয়ে নিজেদের গোপন উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করে।
নেতৃবৃন্দ আরও বলেন, প্রকৃত প্রতিপক্ষকে সঠিকভাবে চিহ্নিত করা গেলে ন্যায়, আদর্শ ও আইনের ভিত্তিতে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়। কিন্তু প্রতিপক্ষ নির্ধারণে ভুল হলে সুযোগসন্ধানী মহল সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে।
তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিটি ঘটনার নিরপেক্ষ, ন্যায়সংগত ও যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অযথা দায়ী না করার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তা আরও সুদৃঢ় করা সম্ভব। সমাজে কিছু অসাধু ও সুযোগসন্ধানী শক্তি সবসময় সম্প্রীতি বিনষ্ট ও অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগের অপেক্ষায় থাকে।
বার্তা প্রেরক
মুহাম্মদ জাহেদ হাসান
প্রচার সম্পাদক
বাংলাদেশ খেলাফত মজলিস, চট্টগ্রাম মহানগর

এ জাতীয় আরো সংবাদ