সদস্য হোন
সদস্য হোন

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে বিশাল সিরাতুন্নবী সাঃ সম্মেলন অনুষ্ঠিত–

রাসূলুল্লাহ সাঃ এর আদর্শের অনুসরণ করার মধ্যেই মানবজাতির কল্যাণ ও মুক্তি নিশ্চিত রয়েছে

by Saifullah
বিপুল সংখ্যক নবী প্রেমিকদের সরব উপস্থিতিতে লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে সিরাতুন্নবী সাঃ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৩১ আগস্ট) পূর্ব লন্ডনের ফোর্ডস্কয়ার কনফারেন্স হলে সংগঠনের যুক্তরাজ্য শাখার আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদের পরিচালনার সিরাতুন্নবী সাঃ সম্মেলনে হযরত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সিরাতের উপর বিষয় ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন বাংলাদেশ খেলাফত যুক্তরাজ্য শাখার অন্যতম উপদেষ্টা ও দারুল উলুম লন্ডনের শায়খুল হাদীস মুফতী আব্দুর রহমান মনোহরপুরী,বৃটেনের শীর্ষ আলেম ইষ্ট লন্ডন মসজিদের প্রধান ইমাম ও খতিব শায়খ ইমাম আব্দুল কাইয়ূম, এসেক্স মসজিদের প্রধান ইমাম ও খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ ডক্টর মাহমুদুল হাসান আল আজহারী, মাযাহিরুল উলুম মাইল্যান্ডের প্রিন্সিপাল শায়খ ইমদাদুর রহমান আল মাদানী।
সম্মেলনে সন্মানীত অতিথি হিসেবে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল অফ মস্কের চেয়ারম্যান প্রবীণ শীর্ষ আলেম শায়খ মাওলানা শামছুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান,লন্ডনে সফররত কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা আফসার উদ্দিন কাসেমী চৌধুরী,যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া,শায়খ মাওলানা নাজিম উদ্দীন,সহসাধারণ সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, প্রমূখ।
সিরাত সম্মেলনে সুললিত কন্ঠে পবিত্র কুরআনে কারীম থেকে তেলাওয়াত করে পুরো প্রোগ্রাম কে প্রাণবন্ত করে তুলেন আন্তর্জাতিক ক্বারী শায়খ আহমদ হাসান ও হাফিজ আব্দুল মুহাইমিন সুন্নাহ। নাশিদ পরিবেশ করেন সংগঠনের যুক্তরাজ্য শাখার প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন।
সিরাতুন্নবী সাঃ সম্মেলনে আলোচক বৃন্দ বলেন, আল্লাহ রাব্বুল আলামীন সর্বোত্তম আদর্শ দিয়ে হযরত রাসূলুল্লাহ সাঃ কে দুনিয়াতে প্রেরণ করেছিলেন । রাসূলুল্লাহ সাঃ এর আদর্শের অনুসরণ ও অনুকরণ করার মধ্যেই মানবজাতির ইহকালিন কল্যাণ ও পরকালিন মুক্তি নিশ্চিত রয়েছে।
বক্তারা সিরাত পাঠের গুরুত্ব তুলে ধরে বলেন, বেশি করে সিরাত পাঠ করা ও সিরাতের আলোচনা হওয়া প্রয়োজন।আল্লাহ তাআলা আমাদের জন্য সীরাতের সঠিক জ্ঞান লাভের পথ খোলা রেখেছেন। কুরআন মজীদ হচ্ছে নবী সাঃ এর জীবনকে জানার সবচেয়ে বড় উৎস। হাদীস ও সীরাতের নির্ভরযোগ্য কিতাব সমূহ আমাদের সামনে রয়েছে।আমরা যদি গভীর মনোযোগ ও চিন্তা-ভাবনার সাথে কুরআন মজীদ তিলাওয়াত করি এবং হাদীস ও সীরাতের নির্ভরযোগ্য কিতাবপত্র অধ্যয়ন করি তাহলে ইনশাআল্লাহ আমরাও সীরাতের সঠিক জ্ঞান অর্জন করতে পারব।
বক্তারা, রাসূলুল্লাহ সাঃ আদর্শের শিক্ষা সর্বত্র পৌঁছে দিতে ব্যাপক ভাবে সিরাত আলোচনার আহবান জানান।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ইউ’কের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া, বিশিষ্ট শিক্ষাবিদ মাষ্টার মুহাম্মদ আমীর উদ্দিন আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক ও বার্মিংহাম সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ শিহাব উদ্দিন, যুক্তরাজ্য শাখার সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, লন্ডন মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন ভূঁইয়া,সহসভাপতি হাফিজ শহীর উদ্দিন,সহসাধারণ সম্পাদক মাওলানা মাছুম আহমদ, বার্মিংহাম শাখার সহসাধারণ মাওলানা মাহফুজুল ইসলাম চৌধুরী,মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা লুৎফর রহমান,সৈয়দ রফিকুল হক,আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান সিরাজ, আলহাজ্ব বদরুল ইসলাম, প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ